আরচ্যারী কোচেস রিফ্রেশার্স কোর্স -২০২৫

Published on : 30 Sep 2025

আরচ্যারী কোচেস রিফ্রেশার্স কোর্স -২০২৫

বিষয়ঃ    আরচ্যারী কোচেস রিফ্রেশার্স কোর্স-২০২৫ প্রসঙ্গে।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী ০৫ হতে ১২ অক্টোবর-২০২৫ পর্যন্ত গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ একাডেমিতে ‘আরচ্যারী কোচেস রিফ্রেশার্স কোর্স-২০২৫’ অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন স্কুল, ক্যাডেট স্কুল এন্ড কলেজ এবং জেলা পর্যায়ে আরচ্যারী প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার লক্ষ্যে এ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্স সম্পর্কিত তথ্যাদি নি¤œরূপঃ

০১। কোর্সটি প্রতিদিন সকাল ৮টা হতে বিকাল ৫:৩০ মিঃ পর্যন্ত থিওরিটিক্যাল ও প্র্যাক্টিক্যাল এই দুই সেশনে পরিচালনা করা হবে।

০২। কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী কোচবৃন্দকে ০২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন বরাবর আবেদন করতে হবে।

০৩। কোর্সে অংশগ্রহণ করতে আগ্রহী কোচবৃন্দকে আগামী ০৪ অক্টোবর ২০২৫ অপরাহ্নে আরচ্যারী প্রশিক্ষণ একাডেমিতে উপস্থিত থাকতে হবে। ল্যাপটপ (যদি থাকে) এবং খেলোয়াড়ী পোশাক সাথে নিয়ে আসতে হবে।

০৪। পূর্বে অনুষ্ঠিত কোচেস কোর্স সম্পন্ন করেছেন/লেভেল-১/লেভেল-২ কোচেস কোর্স সম্পন্ন করেছেন/ কোনো ক্লাব/প্রতিষ্ঠান/সার্ভিসেস সংস্থা/জেলা ক্রীড়া সংস্থায় কোচ হিসাবে দায়িত্ব পালন করতেছেন বা করেছেন এমন কোচবৃন্দ উক্ত কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।

০৫। প্রাক্তন আরচ্যারী খেলোয়াড়দেরকে উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য অগ্রাধিকার দেয়া হবে। 

০৬। কোর্সে অংশগ্রহণ উপলক্ষে ফেডারেশন বরাবর কোনো প্রকার ফি প্রদান করতে হবে না। 

০৭। কোর্সে অংশগ্রহণকারীদের থাকা-খাওয়ার ব্যয় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন বহন করবে। কোর্স শেষে পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণদের বিভিন্ন স্কুল/ক্যাডেট স্কুল এন্ড কলেজ/জেলায় প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। 

ধন্যবাদান্তে,


তানভীর আহমেদ
সাধারণ সম্পাদক
মোবাইল: ০১৯২০১৬১৬১৬।